×

সারাদেশ

সাংবাদিক সৈয়দ মনিরের পিতা আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১০:০১ পিএম

সাংবাদিক সৈয়দ মনিরের পিতা আর নেই

সৈয়দ নজির আহমদ

সাংবাদিক সৈয়দ মনিরের পিতা আর নেই

ফেনী সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মনির আহমদ এর পিতা সৈয়দ নজির আহমদ আর নেই।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫বছর।

তিনি সোনাগাজী উপজেলার উত্তর ছান্দিয়া গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ মীর আহম্মেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও ৬ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

বুধবার বাদ আসর চৌধুরী পুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে নামাজে জানাযা শেষে সৈয়দ পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা পড়ান মরহুমের ছেলে হাফেজ মাওলানা সৈয়দ নজরুল ইসলাম।

জানাজায় অংশ নেন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন , মুক্তিযোদ্ধালীগের সভাপতি এম এ মজিদ, জেলা আ.লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম , উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি এড নাছির উদ্দিন বাহার , জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন , সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইসহাক খোকন , ফখরুদ্দিন , কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা, পৌর আ.লীগ সভাপতি ইমাম উদ্দিন পাটোয়ারি , সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুলসহ জানাজায় বিপুল সংখ্যক আত্মীয়, স্বজন মুসল্লি অংশগ্রহণ করেন।

দাফন শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী সাংবাদিক ইউনিয়ন ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App