×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঝাঁইটনের সমর্থনে রয়েলের প্রার্থিতা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ঝাঁইটনের সমর্থনে রয়েলের প্রার্থিতা প্রত্যাহার

শনিবার চাঁপাইনবাবগঞ্জে আনোয়ারুল ইসলাম ঝাঁইটনকে সমর্থন দিয়ে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন রয়েল আহমেদ বিশ্বাস। ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ারুল ইসলাম ঝাঁইটনকে সমর্থন দিয়ে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রয়েল আহমেদ বিশ্বাস। তারা দুজনেই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে নাচোল উপজেলা থেকে সাধারণ আসন-২ এ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।

দুজনেরই আছে ব্যাপক জনসমর্থন। তারপরেও প্রতীক বরাদ্দের পরে কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নের জবাবে রয়েল বিশ্বাস বলেন, অন্যদের মতো তিনিও আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার একজন একনিষ্ঠ কর্মী। বিগত দিনে নাচোল উপজেলা থেকে জেলা পরিষদের একজন সদস্য ছিলেন তিনি। তাই দলের মধ্যে বিভাজন না রাখার স্বার্থে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাঁইটনকে সমর্থন দিয়েছেন। এক্ষেত্রে দল থেকে কোনো ধরনের চাপ নেই বলেও সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। তাই চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে নাচোলের প্রার্থী আনোয়ারুল ইসলামকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যম সদস্য নির্বাচন করে উপজেলার উন্নয়নে একসঙ্গে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার করেন রয়েল বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে প্রার্থীতা প্রত্যাহারের সময় অন্যদের মধ্যে নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাবেক ছাত্রনেতা শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে অটো প্রতীক নিয়ে রয়েল বিশ্বাস এবং টিউবওয়েল প্রতিক নিয়ে আনোয়ারুল ইসলাম ঝাঁইটন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App