×

সারাদেশ

এবার দলীয় পদ থেকে বহিষ্কার হতে পারেন কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৫২ পিএম

এবার দলীয় পদ থেকে বহিষ্কার হতে পারেন কাদের

মোহা. আব্দুল কাদের

এবার দলীয় পদ থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদেরকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠাবেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। নোটিশে জানতে চাওয়া হবে, যেসব অভিযোগের কারণে তাকে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে সেসব অভিযোগ সত্য কিনা। যদি সঠিক জবাব দিতে না পারেন তবে দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের জন্য কেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে না তাও জানতে চাওয়া হবে ওই চিঠিতে।

তিনি আরো বলেন, সভায় আগামী ৩ নভেম্বর বৃহস্পতিবার জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয় এবং আগামী ৫ নভেম্বর শনিবার আরো একটি সভা করে দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি উপজেলায় সমাবেশ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ, সহ-সভাপতি হুমায়ুন রেজা, সৈয়দ নজরুল ইসলাম ও ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য মোখলেসুর রহমানসহ কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদেরর বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় গত ১৯ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App