×

সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০২:৩০ পিএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধককাটি বাজারের পাশে অন্যর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেকমত আলী সরদার (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মনসুর আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেকমত আলী সরদার সকালে সাইকেল চড়ে বাড়ি থেকে মাধবকাটি বাজারে যাচ্ছিল।

পথিমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের কাছে অন্যর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় ঘুরতো আঘাত পান হেকমত আলী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App