×
Icon ব্রেকিং
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

সারাদেশ

লামায় বন্য হাতির আক্রমণ, বৃদ্ধা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

লামায় বন্য হাতির আক্রমণ, বৃদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খারিজা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৪ নভেম্বর) উপজেলার আজিজ নগর ইউনিয়নের মগ বাজার ও জামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খারিজা সোহরাব পাড়া এলাকার মৃত ফজর আলির স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার মোজাম্মেল বয়াতি (৬৮) ও আমির আলি (৭৫)।

স্থানীয়রা বলছেন, সকালে বন্য হাতির একটি পাল তাণ্ডব চালায়। এ সময় বন্য হাতির পালটি গ্রামের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। নিত্তনৈমিত্তিক কাজে যাওয়ার পথে বন্য হাতির পালের সামনে পড়লে আক্রমণের শিকার হন খতিজা বিবি। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়ি ভাঙচুর করে হাতির পাল। এতে আমির আলীর ও মোজাম্মেল হক বয়াতি আহত হন। এ সময় কয়েকটি গাড়িও ভেঙে ফেলে হাতির পালটি।

স্থানীয় সদস্য মো. সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

লামা আজিজনগরের আইসি এনামুল হক ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারও অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, লামা উপজেলায় হাতি ও মানুষের দ্বন্দ্ব আছে। উভয়ের নিরাপদ আবাসস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু আছে। প্রয়োজনে লামা উপজেলা পরিষদে বসে সবার সঙ্গে আলোচনা করা হবে। নিহত বৃদ্ধার জন্য সরকারের পক্ষ থেকে বন আইন মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App