×

সারাদেশ

কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত

ছবি: প্রতীকী

চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। তাছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুর মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ছুটে এসে রাস্তাঘাটে যেখানে যাকে পেয়েছে সেখানেই তাকে কামড়ে দিয়েছে। এভাবে লোকজনকে কামড়ে পাগলা কুকুরটি পূর্ব দিকে ছুটে যায়। কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন, জান্নাতুল পুস্পা ( ৫), নেপাল (৪৫), আমান উল্লাহ (১৭), হাসান উল্লাহ (১৭).মাসুদুর (১৩). ফয়েজ ( ১৯), হাসান (৩৫), সিহাব( ১০), ডেইজি আক্তার (৩৮), উত্তম আলী (৫২) ও আবিদ ( ৮)। উপরোক্ত চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রত্যেকের বাড়ি মির্জাপুর, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App