×

সারাদেশ

পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে, দুর্ভিক্ষ হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে খাদ্যাভাবে কোনো মানুষের মৃত্যু হয়নি। পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে, দেশে দুর্ভিক্ষ হবে না।

শনিবার (৫ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এদেশের মানুষ শুধু বঞ্চনাই পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছিলেন তিনি। তখনই তাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সখ্যতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগম। সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

এতে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাসেল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App