×

সারাদেশ

ছাতকের অলিউর রহমান বকুল শ্রেষ্ঠ সমবায়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

ছাতকের অলিউর রহমান বকুল শ্রেষ্ঠ সমবায়ী

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ জেলা পর্যায়ের আবারো শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘আফজলাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতি লিমিটেড’। জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার গ্রহন করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অলিউর রহমান চৌধুরী বকুল।

শনিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের হাছন রাজা অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু দর্শন’ ‘সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা সমবায় অফিসার বশির আহমেদ।

জানা যায়, সমবায় বিষয়ে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার জন্যই তাকে এবছর সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়েছে।

‘আফজলাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতি লিমিটিড’ ২০১৯ সনে সিলেট বিভাগে, সুনামগঞ্জ জেলায় ২০১৯ সনে ও ছাতক উপজেলা পর্যায়ে পরপর দু’বার শ্রেষ্ঠ সমবায় পুরস্কার ভূষিত হয়েছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App