×

সারাদেশ

রিলিফের চাল কালো বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০১:০৭ এএম

রিলিফের চাল কালো বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলাম ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী।

রবিবার (৬ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রয়ের উদ্দেশে কালোবাজারির মাধ্যমে নিয়ে আসা হয় সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে। এরপর ট্রাকে লোড করার সময় লোকজনের সন্দেহ হলে চৌকিদার করিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ট্রাকগুলো ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের চরজব্বার থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App