×

সারাদেশ

সারের সংকটে দুঃশ্চিন্তায় রাজশাহীর কৃষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১০:২২ পিএম

সারের সংকটে দুঃশ্চিন্তায় রাজশাহীর কৃষকরা

ছবি: সংগৃহীত

সারের মূল্য দ্বিগুণ হলেও আলু মৌসুমে পটাশ সারের সংকটে চাষাবাদ করতে পারছে না রাজশাহীর কৃষকরা। বর্তমান ৭৫০ মূল্যে এক বস্তা সার কিনতে হচ্ছে ১১ থেকে ১২শ টাকা দরে। যার ফলে চলতি মৌসুমে আলু চাষ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার কারণে আলু চাষে লাভবান হতে পারবে কি এমনটাই শঙ্কা করছেন কৃষকরা।

রাজশাহীতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ১৮০ হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৩৮ হাজার ৫৪৩ হেক্টর জমিতে। ফলে গত বছরের তুলনায় এবার ১ হাজার ৩৬৩ হেক্টর জমিতে আলু চাষ কম হবে বলে ধারণা করা হচ্ছে। গত এক সপ্তাহ আগ থেকে আলু চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে ১৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। নভেম্বর মাস জুড়েই আলু চাষের করবে কৃষকরা। আলু চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে বলেও আশা রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষের লক্ষ্যামাত্রা রাজশাহীতে প্রায় দ্বিগুণ। আলু ও সরিষা দুটি ফসলই এক সাথে চাষ হয়। ফলে এবার আলুর চেয়ে সরিষা চাষ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গত বছর রাজশাহীতে সরিষা চাষ হয়েছিল ২৬ হাজার ৫৬ হেক্টর জমিতে। এ বছর সেখানে লক্ষ্যমাত্রা বেড়ে হয়েছে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে।

সারের কোনো সংকট নেই, অতিরিক্ত সার প্রয়োগরোধে কৃষকদের সচেতন করা হচ্ছে। চাহিদামতো সার প্রাপ্তিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। চলতি বছর আলু চাষ কমলেও প্রায় দ্বিগুণ বাড়বে সরিষা চাষ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে চলতি বছর সরিষা চাষে কৃষি বিভাগ বেশি নজরদারি করছে বলেও নিশ্চিত হওয়া গেছে বলে জানান রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অপরদিকে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, সারের কিছুটা সংকট আছে। কৃষিদপ্তর চেষ্টা করছে আলু চাষিদের মাঝে সঠিকভাবে সার পৌঁছানোর।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য কর্মকর্তা উম্মে সালমা বলেন, সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার আছে, কিন্ত কৃষিদপ্তর অতিরিক্ত সার প্রয়োগ রোধে নিরুৎসাহিত করা হচ্ছে। অতিরিক্ত সার প্রয়োগ করে জমির ক্ষতি এবং অর্থ ব্যয় ছাড়া ফলন বেশি হয় না। ফলে যতটুকু আলু জমিতে সার প্রয়োজন ততটুকুই ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App