×

সারাদেশ

নির্ধারিত সময়ের আগে বিএনপির গণসমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

নির্ধারিত সময়ের আগে বিএনপির গণসমাবেশ শুরু

শনিবার ফরিদপুরে নির্ধারিত সময়ের আগেই শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশ। ছবি: ভোরের কাগজ

অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ফরিদপুরেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করেছে বিএনপি।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে যোগ দিতে ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে সকাল থেকেই মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, সমাবেশস্থল ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। এরই মধ্যে ফরিদপুরে বিএনপির সমাবেশস্থল নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেছেন। এই সমাবেশকে কেন্দ্র করে বুধবার থেকেই ফরিদপুরে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। মহাসড়কে ত্রিচক্রযান চলাচল বন্ধের দাবিতে বাস-মিনিবাস মালিক-শ্রমিকদের এ ধর্মঘট শুরু হয় শুক্রবার ভোর ছয়টা থেকে। এতে ফরিদপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটে মানুষের ভোগান্তি সীমাহীন বেড়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে বাস-মিনিবাস ধর্মঘট ডাকা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App