×

সারাদেশ

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৮:৩৫ এএম

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

আলফাডাঙ্গা থানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আট বছরের রিয়ান ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়ান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাদ্রাসার ক্লাস শেষে বাড়িতে আসে রিয়ান। পরে ঘরের মধ্যে একা খেলা করছিলো সে। এসময় বাড়িতে থাকা তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে গিয়ে দেখেন, তার ছেলে বেলকুনির জানালার গ্রিলের সঙ্গে একটি রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে আছে। এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক তাহেরা তাবাচ্ছুম তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশু রিয়ানের মৃত্যু হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App