×

সারাদেশ

হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০১:১৪ পিএম

হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. রাসেল। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রাসেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ছিপাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুর আলমের বাড়ির মৃত ইব্রাহিমের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মো. রাসেল মোটরসাইকেল যোগে ব্যবসার উদ্দেশে চট্টগ্রাম নগরীর দিকে যাওয়ার সময় বাস স্টেশন এলাকায় ফিলিং স্টেশন থেকে গাড়ি তেল নিয়ে সড়কে বের হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো আটক করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান লাভু। নিহতের বিষয়টি হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App