×

সারাদেশ

বিএনপির তলা ফেটে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

বিএনপির তলা ফেটে গেছে

শুক্রবার পটুয়াখালীতে চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এতো উন্নয়নের পরেও মির্জা ফখরুল বলতেছে দেশ নাকি তলানি বিহীন জুড়িতে পরিণত হয়েছে। দেশ যদি তলানি বিহীন জুড়িতে পরিণত হয়ে যায় তাহলে বাংলার মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি খেয়ে পরে থাকতে পারতো? এতো উন্নয়ন কি হতো? আসলে দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটে গেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে 'চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এত অন্যায় করেছে, এত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এতে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিল না। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App