×

সারাদেশ

ডিজিএফআই কর্মকর্তা নিহত: ২০ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

ডিজিএফআই কর্মকর্তা নিহত: ২০ জনের নামে মামলা

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র‌্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাতে ২০ জনকে নাম উল্লেখ করে ৩০-৩৫ কে আসামি করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মামলা লিপিবদ্ধ করার কথাটি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান।

ওসি জানান, ৪৮ ঘন্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৩৫ কেউ আসামি হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

১৪ নভেম্বর র‌্যাব এবং ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন। পরে এ ঘটনায় সর্বশেষ ২৬ নভেম্বর শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা সোহাগ রানা জানান, সবেমাত্র মামলাটি রেকর্ড হয়ে হাতে পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App