×

সারাদেশ

বাড়ি ফেরার পথে দুই ভাই নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৮:১৯ এএম

বাড়ি ফেরার পথে দুই ভাই নিহত

ছবি: ভোরের কাগজ

বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মধ্যবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মালবোঝাই ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। সম্পর্কে তারা দুজন ভাই।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গৃহীত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App