×

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ এএম

টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলার ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হবার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইলে আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান।

সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত দুজনই পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App