×

সারাদেশ

বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে সরোয়ার জাহানের (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার দিঘলকান্দি গ্রামের জামে মসজিদের সামনে নিহতের বাবা মাহফুজুর রহমান (৭০) বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলে বাঁচাতে গিয়ে মারা যান তাকে।

আহত মাহফুজর রহমান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আছেন। তিনি দিঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন। বিদ্যুৎস্পৃষ্টে আহত মাহফুজর রহমানের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থাও মুমূর্ষ বলে চিকিৎসক জানিয়েছেন।

জানা গেছে, মাহফুজর দিঘলকান্দি জামে মসজিদের মসজিদের দ্বিতীয় তলায় রডের সঙ্গে জাতীয় পতাকা টাঙাতে যায়। এ সময় পাশে থাকা হাই ভল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে রড লেগে সেটি বিদ্যুতায়িত হয়। এতে মাহফুজর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ছেলে সারোয়ার তাকে বাঁচাতে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের দ্বিতীয় তলা থেকে রাস্তায় ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, গুরুতর আহত মুয়াজ্জিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App