×

সারাদেশ

তিতাসে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৭ পিএম

তিতাসে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে খুন

ফাইল ছবি

তিতাসের মজিদপুরে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলামের বাড়ি মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে। তার বাবার নাম আ. লতিফ।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। পরে নজরুল ইসলামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ পোস্টমর্টেম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশের গায়ে আঘাতের চিন্হ নেই, তবে যেহেতু একটা অভিযোগ এসেছে। তাই পোস্টমর্টেম করার পর বোঝা যাবে ঠিক কি কারণে মারা গেছে সে। থানায় এখনো কোনো মামলা হয় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App