×

সারাদেশ

ছেলেমেয়ের ঝগড়া থামাতে মায়ের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:১২ পিএম

ছেলেমেয়ের ঝগড়া থামাতে মায়ের আত্মহত্যা

ছবি : ভোরের কাগজ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছেলে-মেয়ের ঝগড়া থামাতে রেহানা আক্তার মুক্তা (৩০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ আফজাল রোড সংলগ্ন হানিফ মিয়ার দালানের ৪র্থতলায় এ ঘটনা ঘটে। তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রেহানা আক্তার সেনবাগ উপজেলার অর্জুনতলা গ্রামের মৃত আব্দুছ চাত্তারের মেয়ে। স্বামী নাছিরের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়।

নিহত গৃহবধূর বড় মেয়ে জান্নাতুল নাঈম ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখায় চাকরি করায় নাছির উদ্দিন ও তার পরিবার গত ৩ মাস আগে হানিফ মিয়ার দালানের ৪র্থ তলায় বাসা ভাড়া নেন। জান্নাতুল নাঈম ও ওসমান ছাড়াও নাছির উদ্দিন ও মুক্তা দম্পতির ফাতেমা নামে তিন বছরের একটি মেয়ে সন্তান আছে। তাদের বড় মেয়ে জান্নাতের সঙ্গে ছেলে ওসমানের প্রায়ই ঝগড়া হয়। এতে মা রেহানা আক্তার মুক্তা ছেলে-মেয়ের ওপর অসন্তুষ্ট। রবিবার সকালে তারা আবার ঝগড়া শুরু করলে মুক্তা গলার ওড়না জানালার গ্রীলের সাথে বেঁধে আত্মহত্যা করার ভয় দেখাতে গেলে পা পিছলে খাটের ওপর থেকে পড়ে যান। এতে ঝুলন্ত ওড়নায় গলায় ফাঁস লেগে যায়। বড় মেয়ে জান্নাতের কাছ থেকে খবর পেয়ে তার বাবা ডাক্তার আনেন। ডাক্তার মুক্তাকে মৃত বলে ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, সন্তানদের সাথে অভিমান করে ফাঁসি দিচ্ছি বলে তাদেরকে ভয় দেখাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হয়। তবুও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App