×

সারাদেশ

বোয়ালমারীতে ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

বোয়ালমারীতে ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে বৈধ লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোয় একটি ইটের ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় বানিয়ে রাখা কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ।

জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর রবিবার দুপুরে রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটার কোন বৈধ লাইসেন্স না থাকায় এবং ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটার চিমনি ও ক্লিম ভেঙে ফেলা হয়েছে। এ সময় কিছু কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটাটির মালিকের ছেলে জানান।

এ ব্যাপারে রাজ ব্রিকসের মালিক আ. শুকুর শেখের জ্যেষ্ঠ পুত্র শাহিনুজ্জামান বলেন, কোন অগ্রিম ঘোষণা ছাড়াই পরিবেশ অধিদপ্তর ভাটার চিমনি, ক্লীম ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এতে আমাদের ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় তিনি দাবি করে বলেন, আমাদের ভাটার লাইসেন্স আছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ভাটার লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ক্ষতি করে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App