×

সারাদেশ

লরি চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ওভারটেক করতে গিয়ে লরির নীচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার আহরন্দ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। আহতরা হলেন, ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তিনজন আরোহী নিয়ে কুমিল্লামুখী মোটরসাইকেলটি আহরন্দ ব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লং ব্যাহিকেল (লরির) নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং তার সঙ্গে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসক গুরুতর আহতাবস্থায় বাছিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় লরিটিকে জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App