×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের উপচে পড়া ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের উপচে পড়া ভিড়

ছবি: ভোরের কাগজ

বড়দিনসহ টানা তিনদিনের ছুটিতে ভারত ছুটছেন ভ্রমণ পিপাসুরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত এপার-ওপারের প্রায় সাত শতাধিক পাসপোর্টধারী যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ওপারে গেছেন ৩৮৬ জন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন দিন শেষে এই সংখ্যা দ্বিগুণ হবে। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি আনন্দ ভ্রমন করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী অশিষ বিশ্বাস বলেন, চিকিৎসার জন্য ছোট বোন জামাইকে সাথে নিয়ে আগরতলায় যাচ্ছি। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখি যাত্রীদের দীর্ঘ লাইন। পরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের সুযোগ আসে।

মৌলভীবাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছেন। সকালে শতাধিক যাত্রীর সাথে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েন। তবে অভিবাসন কর্মকর্তাদের আন্তরিকতায় খুব সহজেই ইমিগ্রশন কাজ সম্পন্ন হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি জানান, বড়দিনের ছুটি কাটাতে তারা ভারতে যাচ্ছেন। যাতায়াতের সুযোগ বেশি থাকায় বরাবরই তারা এ বন্দর বেছে নেন তারা।

বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী কাউসার ভূঁইয়া বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ, রবিবার বড়দিনের ছুটি। টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সূর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরো দীর্ঘ হয়।

আখাউড়া ইমিগ্রেশনের সহকারী ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক ভোরের কাগজকে বলেন, অন্য যে কোনো দিনের তুলনায় ছুটিতে ভিড় একটু বেশি থাকে। তবে খুব কম সময়ে যাত্রীদের পরিষেবা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App