×

সারাদেশ

শেরপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

শেরপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত

ছবি: ভোরের কাগজ

শেরপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপিত

ছবি: ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী-নালিতাবাড়ী ও শ্রীবরদীতে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর গির্জায় সুর্যোদয়ের সাথে সাথে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে আনুষ্ঠানিকভাবে দুই দফায় মিশা (প্রার্থনা) উৎসর্গ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিট দাস পাল পুরোহিত সিএসসি মিশা উৎসর্গ ও প্রার্থনা পরিচালনা করেন। যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিনটি পালন করে থাকে।

সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিটদাস সিএসসি পাল পুরোহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম আল আমীন।

[caption id="attachment_393579" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদ সদস্য আবু তাহের, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জাম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী অসীম ম্রংসহ খ্রিস্ট সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর নালিতাবাড়িতে ৪৮টি ঝিনাইগাতীতে ১৮টি ও শ্রীবরদীতে ৭টিসহ ৭৩টি গির্জায় অনুষ্ঠিত হয় বড় দিনের নানা আয়োজন। বড় দিন পালন উপলক্ষে গির্জাগুলোতে সরকারি সহায়তার পাশাপাশি নেয়া হয় করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App