×

সারাদেশ

চন্দ্রগঞ্জে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

চন্দ্রগঞ্জে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় দোকান গুছিয়ে দোকানের মালিক পলাশ চন্দ্র কুরী বাড়ি ফিরেন এবং শনিবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় দোকানে এসে সবকিছু এলোমেলো দেখতে পান।

পলাশ চন্দ্র কুরী বলেন, শনিবার সকাল ১০টায় দোকানের সার্টার খুলে দেখি সবকিছু এলোমেলো। দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

এ দিকে শনিবার দুপুরে স্বর্ণ দোকানে চুরির ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার বলেন, আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শুক্রবার দোকান বন্ধ থাকে। অনিক জুয়েলার্সের মালিক পলাশ চন্দ্র কুরীর বাড়িতে বৃহস্পতিবার রাতে ধর্মীয় একটি অনুষ্ঠান ছিল। শনিবার সকালে এসে দেখেন, দোকানের পেছনে দরজা ভাঙ্গা, দোকানের ভেতরের মালামাল সবকিছু এলোমেলো পড়ে আছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে। চুরির ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App