×

সারাদেশ

ট্রাক চাপায় যবিপ্রবির শিক্ষার্থীসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৯:০২ পিএম

ট্রাক চাপায় যবিপ্রবির শিক্ষার্থীসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

যশোর-চৌগাছা সড়কে বিএডিসি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে এই ঘটনাটি ঘটে। এছাড়া আহত হয়েছেন দুইজন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২২), সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মাসুম হোসেন (২৮)।

আহতরা হলেন যবিপ্রবির মাস্টার্সের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ ( ২৪) ও সদরের কমলাপুর গ্রামের আমজেদ আলী (৬৫)। নিহত জোহরা বেগমের স্বামী ও প্রত্যক্ষদর্শী আমজেদ আলী জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী স্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ ৫জন যাত্রী ছিলেন।

পতিমধ্যে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে পৌঁচ্ছালে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাঁপা দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ তিনজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। দ্রুতগতিতে ট্রাকটি আসছিলো বলে এই দুর্ঘটনা ঘটেছে তবে তিনি দাবি করেন।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুই জন। ঘাতক বিএডিসি ট্রাকটি আটক করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, প্রায় এই সড়ক ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ড্রাইভারদের বেপরোয়া চলাচল ও গতির কারণ এটার প্রধান কারণ। তিনি এটি রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। একই সাথে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App