×

সারাদেশ

নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম

নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল নয়টার দিকে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।

নিহতের ছেলে মেহেদী হাসান বলেন, বাবা প্রতিদিনের মতো শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায় তার পরনের কাপড় নদীর ঘাটে পড়ে আছে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধানের এক পর্যায়ে ভাসমান অবস্থায় বাবার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App