×

সারাদেশ

শতকোটি টাকা জেতা নোয়াখালীর রাইফুল ঘরের অভাবে থাকতেন শ্বশুর বাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

শতকোটি টাকা জেতা নোয়াখালীর রাইফুল ঘরের অভাবে থাকতেন শ্বশুর বাড়ি

ছবি: সংগৃহীত

বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ১০০ কোটি টাকা জেতা মো. রাইফুল ইসলামের (৩৫) বাড়ি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায়। সম্প্রতি সে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১০০ কোটি টাকা জিতে নিয়েছেন। এক সময় নোয়াখালীতে তার থাকার কোনো ঘর ছিল না। নিজ বাড়িতে ঘরের ভিটা না থাকায় সে থাকতো শ্বশুর বাড়িতে।

জীবিকার তাগিদে ২০১১ সালে দুবাই পাড়ি দেন মো. রাইফুল ইসলাম। ৪ ভাইয়ের মধ্যে রাইফুল ৩য়। মা-বাবা হারানো রাইফুলের নিজ বাড়িতে নেই বসতভিটা। থাকেন একই গ্রামের শ্বশুর বাড়িতে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

রাইফুল নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামের হাজী আসলাম মিয়ার বাড়ির মৃত খুরশেদ আলমের ছেলে। শ্বশুর বাড়ি থেকে রাইফুল ১২ বছর আগে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের লটারি জিতেছেন রাইফুল ইসলাম। লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২৯৫ টাকা।

মো. রাইফুলের বড় ভাই মো. বাবুল উদ্দীন স্থানীয় খাবার হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। মেঝো ভাই মো. সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করেন। সবচেয়ে ছোট ভাই মো. রুবেল উদ্দীন দুবাই থাকেন।

রাইফুলের লটারি জয়ের খবরে এলাকায় বইছে খুশির হাওয়া। স্ত্রী ইসরাত জাহান সাংবাদিকদের জানায়, আমার স্বামীর ভাগ্য পরিবর্তন হইসে। আল্লাহ আমাদের দিকে তাকাইসেন। আমরা সবাই অনেক খুশি। আর আমার স্বামীকে প্রবাস করতে হবে না।

ইসরাত জাহান রিসা আরও বলেন, ১০ জানুয়ারি আমার স্বামীর বাংলাদেশে আসার কথা ছিল। টিকিট কেটে রাখসেন। এখন আসতে দেরি হবে। আল্লাহ যেন আমার স্বামীকে প্রবাস থেকে সহি সালামতে আনেন সেই দোয়া করবেন।

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানায়, হাতিয়ার অনেকেই বিভিন্ন দেশে রয়েছেন। যারা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গমন করেছেন। তবে রাইফুলের মতো ভাগ্য কারও হয়নি। আমরা অনেক খুশি হয়েছি। রাইফুলের পরিবারসহ সবার সুন্দর দিন কামনা করছি।

এর আগে লটারি জেতার পর রাইফুল জানায়, আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (এটা) জিতেছি। এটা আমার জন্য ও আমার দেশের জন্য গর্বের বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App