×

সারাদেশ

রহনপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

রহনপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রহনপুর কলেজমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রহনপুর স্টেশন থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে মাথা কাটা পড়া এক যুবকের লাশ কলেজ মোড় রেল লাইনের উপরে পড়েছিল। স্থানীয়রা গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের পরিবার জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের অকপটে নানা জায়গায় সে চলে যেতো। মাঝে মধ্যেই সে এমন করতো।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এই খবর আমনুরা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App