×

সারাদেশ

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪৩ পিএম

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

শুক্রবার ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় নিহত রাজমিস্ত্রির স্বজনেরা মাতম করছেন। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম মো. বাচ্চু মোল্যা (৪৫)। তার পরিচয়- উপজেলার সাতৈর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাচ্চু মোল্যা পেশাগত কাজ শেষে মোটরসাইকেলযোগে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর থেকে একই ইউনিয়নের প্রেমতারা গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহীশালা বিদ্যুৎ উপকেন্দ্রের নিকটে পৌঁছলে ফরিদপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে মারাত্মক আহত বাচ্চু মোল্যাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, বাচ্চু মোল্যাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App