×

সারাদেশ

ধর্ম রাজনীতির হাতিয়ার হতে পারে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৬:৪২ পিএম

ধর্ম রাজনীতির হাতিয়ার হতে পারে না

ছবি: ভোরের কাগজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন- বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। তাতে ধর্ম রাজনীতির হাতিয়ার হতে পারে না। গত ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল এর শুভ উদ্বোধনসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে। অব্যাহত থাকবে উন্নয়নের ধারায়, দেশ অন্ধকার থেকে এবার আলোয় পরিনত হবে। তিনি আরো বলেন- বিএনপি-জামায়াত ধর্মের নামে একত্র হয়ে যে রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাতে কোন লাভ হবে না। তবে দলীয় কোন রাজনৈতিক ব্যক্তিরা সরকারের নামে শক্তির অপব্যবহার থেকে বিরত থাকুন। উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে অন্তঃধর্মীয় সর্ম্পক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতেও উগ্রবাদ, জঙ্গীবাদ,সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হেনুল হক রানাসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাচঁজন ছাত্রছাত্রীর মাঝে বাইসাইকেল ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদেও উপবৃত্তি টাকা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App