×

সারাদেশ

সিলেটে ৪র্থ বারের মত চালু হচ্ছে ভ্যাট বুথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম

সিলেটে ৪র্থ বারের মত চালু হচ্ছে ভ্যাট বুথ

ছবি : ভোরের কাগজ

মূসক বিষয়ে স্টোকহোল্ডারদের সঙ্গে আলোচনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবগারি ও ভ্যাট বিভাগ সিলেট কর্তৃক ৪র্থ বারের মত চালু হচ্ছে ভ্যাট বুথ।

আগামী ৮ ও ৯ জানুয়ারি দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত স্থানে এসব ভ্যাট বুথ খোলা থাকবে।

ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও ইএফডি ব্যবহার, মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে এবং করদাতাদের সুবিধার্থে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন এর উদ্যোগে এবং আবগারী ও ভ্যাট বিভাগ সিলেট এর সহকারী কমিশনার জনাব প্রণয় চাকমা এর প্রচেষ্টায় দেশের পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় ৪র্থ বারের মত ৬টি বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে।

জানা গেছে, ৬টি স্থানে ভ্যাট বুথ বসানো হয়েছে।

এগুলো হলো, ১. রোজ ভিউ শপিং কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট; ২. মামার বাজার, জাফলং, গোয়াইনঘাট, সিলেট; ৩.আর্কেডিয়া শপিং মল, আম্বরখানা, সিলেট; ৪. শুকরিয়া মার্কেট, জিন্দাবাজার, সিলেট; ৫. বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি অফিস, মুসা মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট; এবং 6. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার প্রণয় চাকমা বলেন, সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App