×

সারাদেশ

কুলাউড়ায় হিলারি ক্লিনটনের নামে ট্রেনের টিকিট!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম

কুলাউড়ায় হিলারি ক্লিনটনের নামে ট্রেনের টিকিট!

ছবি: সংগৃহীত

সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য টিকিট না পেয়ে কালোবাজারির কাছ থেকে অতিরিক্ত মূল্যে টিকিট কেনেন এক কলেজছাত্র। অনলাইনে কাটা ওই টিকিটে যাত্রীর নামের জায়গায় লেখা ছিল HILARY CLINTON(হিলারি ক্লিনটন)।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে ঘটা এ ঘটনায় অবাক হন ওই কলেজছাত্র।

কলেজছাত্রের বাড়ি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায়। তিনি স্থানীয় একটি কলেজে ইংরেজিতে স্নাতক তৃতীয় বর্ষে পড়েন।

জানা গেছে, রেলওয়ের অ্যাপে অনলাইনে আইডি খুলতে হলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা লাগে। নিয়ম অনুযায়ী, অনলাইনে একটি আইডি থেকে সপ্তাহে চারবারের বেশি টিকিট কাটা যায় না। তবে কালোবাজারিরা বিভিন্ন মুঠোফোন অপারেটরের একাধিক সিম কার্ড এ কাজে ব্যবহার করেন। তারা এসব সিমের মাধ্যমে আইডি খোলেন। এ ক্ষেত্রে একই এনআইডি অথবা একাধিক এনআইডিও ব্যবহার করেন। ভুয়া নামে খোলা আইডির বিপরীতে টিকিট কেটে চড়া মূল্যে বিক্রি করেন তারা। অনলাইনের সফটওয়্যারে এনআইডি যাচাইয়ের (ভেরিফাই) সুযোগ নেই। এ কারণে কালোবাজারিরা এই সুযোগ কাজে লাগান।

সিলেট-আখাউড়া রেলপথের দায়িত্বে থাকা রেলওয়ের পরিবহন পরিদর্শক তৌফিকুল আজীম বলেন, রেলওয়ের অনলাইনের সফটওয়্যারের সঙ্গে এনআইডির সার্ভারের সংযোগ থাকলে সহজেই এ অপতৎপরতা ঠেকানো সম্ভব। এটি থাকলে সহজেই টিকিট ক্রেতার নাম-ঠিকানা যাচাই করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App