×

সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৬ এএম

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App