×

সারাদেশ

আ.লীগ সরকার আসলেই দেশের উন্নয়ন হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৪:২০ পিএম

আ.লীগ সরকার আসলেই দেশের উন্নয়ন হয়

ছবি: ভোরের কাগজ

ভোলার লালমোহন উপজেলার নয়টি ইউনিয়নের ৬ হাজার গরীব, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা স্বাধীন বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো। এক সময় এই দেশ গরিব ছিল, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হত দরিদ্র ও অসহায় মানুষ সরকারি সহায়তা পায়। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের ও মানুষের উন্নয়ন হয়।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App