×

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ঈশ্বরদী রেলওয়ে থানা। ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলতাব হোসেন পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকার মৃত আজাহারের ছেলে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পাকশী রেলস্টেশন সংলগ্ন পূর্ব বাঘইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে, রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পূর্ব বাঘইল এলাকা অতিক্রমের সময় ওই ব্যক্তি ট্রেনটির ধাক্কায় ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার দাস বলেন, রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ধাক্কায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App