×

সারাদেশ

শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০২:৪৮ পিএম

শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ছবি: ভোরের কাগজ

মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শ্রীনগর সরকারি কলেজ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, ফেমাস জেলারেল হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীলীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পলাশ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন নীরব, ওলামা লীগ নেতা মো. আলী নুরসহ রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের ভলান্টিয়ার ও কলেজের ছাত্রছাত্রীরা

উক্ত কর্মসূচির আওতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার পরিমান করা হয়। প্রায় ২ শতাধিক মানুষ এ ক্যাম্পের আওতায় সেবা গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App