×

সারাদেশ

পলাশে মুখ বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

পলাশে মুখ বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নরসিংদীর পলাশে ইছমাইল (২৪) নামে এক যুবকের, মুখ বাঁধা ও কপালের এক পাশ্ব থেতলে দেওয়া রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইছমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিম ছেলে বলে জানিয়েছেন পুলিশ ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, মুখ বেঁধে হত্যার পর নিহত ব্যাক্তির কপাল থেতলে দিয়েছে ঘাতকরা। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে । মামলা পক্রিয়াধিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App