×

সারাদেশ

সড়ক দূর্ঘটনায় প্রান গেল কলেজ শিক্ষকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

সড়ক দূর্ঘটনায় প্রান গেল কলেজ শিক্ষকের

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় ফকির আহম্মদ শাহ (৫৯) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০জানুয়ারি) সকালে সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা খুলনা-মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই কলেজ শিক্ষক পাটকেলঘাটা হারুর অর রশিদ কলেজের বাংলা বিভাগের সহাকারী অধ্যাপক ছিলেন। প্রতক্ষদর্শীর বরাত দিয়ে হারুন অর রশিদ কলেজে প্রভাষক নাজমুল হক জানান, সকালে মহেন্দ্রা যোগে কলেজ আসছিল ফকির আহম্মদ স্যার। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর মোড় নামক স্থানে আসলে সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি বাস মহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মহেন্দ্র উল্টে খাদে পড়ে গুরত্বর আহত হন ওই শিক্ষক।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এরপর অবস্তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্তায় বেলা১.২০মিনিটের দিকে মৃত্যু হয় তার। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি থানা হেপাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App