×

সারাদেশ

ফরিদপুরে বিএনপির গণঅবস্থানে হামলা, আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

ফরিদপুরে বিএনপির গণঅবস্থানে হামলা, আহত ৫০

ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে অতর্কিত হামলায় বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচি ফরিদপুর শহরের অম্বিকা হল মাঠে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সহস্রাধিক নেতাকর্মী।

ঘণ্টা দেড়েক নেতারা বক্তব্য দেয়া পর হঠাৎ শতাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত লোকজন বিএনপির কর্মসূচির কাছে মহড়া দেয়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। একপর্যায়ে বিএনপি নেতাদের ওপর ইটপাটকেল ছুড়ে তারা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপি নেতারা একত্র হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App