×

সারাদেশ

ঝিকরগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

ঝিকরগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: ভোরের কাগজ

গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ রেজিস্টেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী চলা এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালনকালে সাব রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মণ্ডল, মোহরার ইকবাল কবির, আজমিরা সুলতানা, টিসি মোহরার প্রবীর কুমার চন্দ্র, নকলনবীশ সাদ আমিন রনি, আরিফ সন্টু, সম্রাট, দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সহ-সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার. কোষাধ্যক্ষ শেখ জহুরুল হকসহ সাব রেজিস্ট্রি অফিসের সব স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী বক্তারা সকল সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ন্যক্কারজনক এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবি করেন। এই ঘটনায় অদ্যবধি মামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App