×

সারাদেশ

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৫২ এএম

কুমিল্লায় ডাকাত সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে দুইজন গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা ডাকাত কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, পালাসুতা, কাজিয়াতল, শুশুন্ডা, বাখরাবাদ, কেওট গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহ যাবত ডাকাতের উৎপাত বেড়ে গেছে। তাই গ্রামের লোকজন রাতভর বাড়ি পাহারা দেন। বৃহস্পতিবার রাতে জনতার হাতে তিনজন গণপিটুনি খেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহতদের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় তারা। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলেন এবং ওই ঘর থেকে তিনজন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেন। স্থানীয়রা তাদের ডাকাত বললেও তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সেটা তদন্তে বেরিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

ডেপুটি স্পিকার মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App