×

সারাদেশ

মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে শুক্রবার (১৩ জ ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. নুরু মিয়া। একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন।

মুরাদনগর থানা পুলিশ জানায়, পালাসুতা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়া বহিরাগত তিনজনকে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামের লোকজন। তাদের দাবি, পার্শ্ববর্তী কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, শুক্রবার ভোর রাতে তিনজনকে ‘ডাকাত’ সন্দেহে স্থানীয় লোকজন পিটুনি দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, হতাহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুইজনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে  আছে। আহত একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App