×

সারাদেশ

ডিকে হাসপাতালের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৪০ পিএম

ডিকে হাসপাতালের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

দাউদকান্দিতে ডিকে হসপিটাল নামের একটি আধুনিক মানের বেসরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নামফলক উন্মোচন শেষে মোনাজাতের পর হাসপাতালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন সুবিদ আলী ভূইয়া ও অন্য অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন তাঁরা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের প্রো- ভাইস চ্যান্সেলর(শিক্ষা) প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন,  বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী  মিসেস মাহমুদা ভুইয়া,  পৌর মেয়র নাইম ইউসুফ সেইন , প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,  জেলা পরিষদের মহিলা সদস্য জেবুন্নেছা জেবু,  হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ডিকে সবুজ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App