×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে এসআই আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে এসআই আহত

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আতিকুল্লাহ গুরুতর আহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবন্ধী সাইদুল ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে ঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরবন্দী মা-বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে সদর মডেল থানায় দায়িত্বরত সাব ইন্সপেক্টর (এসআই) আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে পুলিশ সাইদুলকে আটক করে এবং গুরুতর আহত এসআই আতিকুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App