×

সারাদেশ

সোনপোচা চরে সুবিধাবঞ্চিতদের শীতসামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

সোনপোচা চরে সুবিধাবঞ্চিতদের শীতসামগ্রী বিতরণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সোনপোচা চর এলাকায় সুবিধাবঞ্চিতদের সোমবার শীতসামগ্রী দান করেন টুগেদার ফর বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম নাজমুস সাকিব। ছবি: ভোরের কাগজ

সোনপোচা চরে সুবিধাবঞ্চিতদের শীতসামগ্রী বিতরণ

সোমবার বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দান করেন টুগেদার ফর বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম নাজমুস সাকিব। ছবি: ভোরের কাগজ

‘১০ টাকায় উষ্ণতার হাসি’- বাজার হচ্ছে টুগেদার ফর বাংলাদেশ নামক একটি অলাভজনক সংস্থার একটি উদ্যোগ যা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সোনপোচা চর এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে নিত্যপ্রয়োজনীয় শীতের সামগ্রী পৌছে দেয়ার জন্য চিত্রকারখানার সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

এই উদ্যোগে কম্বল, সোয়েটার, লোশন, মাফলার, মোজা ইত্যাদি থেকে শুরু করে প্রচণ্ড শীতকে মোকাবেলার বিভিন্ন জিনিসের উপস্থাপন করা হয়েছিল। স্থানীয় লোকজনের কাছে যা অবাক করেছিল তা হলো সব সামগ্রী একসঙ্গে মাত্র ১০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছিল। চরাঞ্চলের মানুষ আয়োজকদের প্রতি তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, তাদের চাহিদা মেটাতে এই মূল্যের মধ্যে সবকিছু কিনেছেন।

১৪ই জানুয়ারী ২০২৩ তারিখে দলটি বগুড়া সদর থেকে ৪০ কিলোমিটারেরও বেশি দূরে সারিয়াকান্দির একটি প্রত্যন্ত চর এলাকা সোনপোচা চরে পৌঁছে। চরটি যমুনা নদীর প্রত্যন্ত এলাকায় অবস্থিত ও ওই গ্রামের যোগাযোগের মাধ্যম হচ্ছে ঘোড়া।

[caption id="attachment_399098" align="aligncenter" width="1600"] সোমবার বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষকে শীতসামগ্রী দান করেন টুগেদার ফর বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম নাজমুস সাকিব। ছবি: ভোরের কাগজ[/caption]

শীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমে যায় প্রায় ১০ ডিগ্রির নিচে যা সুবিধাবঞ্চিতদের জন্য মানিয়ে নেয়া অনেক কঠিন হয়ে যায়। দেশের কিছু প্রত্যন্ত এলাকায় বিশেষ করে দরিদ্র মানুষ প্রায়শই এই ধরনের তাপমাত্রা হ্রাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই। টুগেদার ফর বাংলাদেশ ও চিত্রকারখানার যৌথ উদ্যোগে সোনপোচা চর এলাকার ৩০০ পরিবারকে শীতকালীন সহায়তা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে যেখানে সবকিছু একত্রে ১০ টাকা রাখা হয়েছিল। এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা ছিল তাদের মনে করানো যে নিজেরাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে তারা। দলটি ওই চর এলাকার একমাত্র বিদ্যালয় উচ্ছ্বাস স্কুল পরিদর্শন করে ও শিক্ষা উপকরণ বিতরণ করে। বিকেলে, গ্রামের লোকদের সম্পৃক্ত করে দলটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য একটি কমিউনিটি সেমিনারের আয়োজন করা হয় ও পরবর্তীতে গ্রামের শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

টুগেদার ফর বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম নাজমুস সাকিব বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত এলাকায় ‘১০ টাকায় উষ্ণতার হাসি’ ব্যবস্থা করার জন্য উন্মুখ। আমাদের উদ্দেশ্য হল সরকারের পাশাপাশি বিত্তবানদের এই বিষয়ে সচেতন করা যেন তাদের সামান্য সাহায্যেও অনেক মানুষ উপকৃত হতে পারে।

এই ‘১০টাকার উষ্ণতার হাসি’ বাজার প্রত্যন্ত অঞ্চলে শুরু করলে দৈনন্দিন ও শীতকালীন দ্রব্যের সংকটকে আরও বিস্তৃতভাবে প্রশমিতির পথ প্রশস্ত করবে এবং বিত্তবানদের আরও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহায়তা করতে সচেতন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App