×

সারাদেশ

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: ভোরের কাগজ

বরিশাল বাবুগঞ্জে বিএনপির কেন্দ্র ঘোষিত সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৩ টায় রহমতপুর বাজারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইসরাত হেসেন কচি তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালবায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম ফকির, যুগ্ম আহবায়ক আ. করিম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, সদস্য সচিব মো. এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, শ্রমিকদল সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব কামরুল আহসান সোহাগ, ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, যুগ্ন আহবায়ক আকিব হোসেন ইমরান।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রহমতপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App