×

সারাদেশ

কোর্টহিলে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৫ এএম

কোর্টহিলে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের কোর্টহিলে পুলিশের গাড়িচাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত হেলাল নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, কোর্টহিল এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে কোতোয়ালী থানা এলাকায়। এ নিয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার বলেন, আপাতত বিষয়টি বাকলিয়া থানার ওসি স্যার দেখছেন। কোনো মামলা হলে তখন আমাদের অফিসার দেখবেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, বেপরোয়া গতিতে গাড়িটি আদালত থেকে নামছিল। এসময় যুবককে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় সেটি। গাড়িটি যুবককে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুঁটিতে চাপা দেয়। এসময় যুবকের মাথা থেতলে যায়। পিকআপটি রেজিস্ট্রেশনবিহীন। তাতে ‘সিএমপি-১৯৫’ লেখা ছিল।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App