×

সারাদেশ

কুমিল্লায় গাড়িচাপায় ২ পথচারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম

কুমিল্লায় গাড়িচাপায় ২ পথচারী নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় গাড়িচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আহসান ভূঁইয়া।

ওসি মঞ্জুরুল জানান, দুর্ঘটনায় নিহত ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের বাসিন্দা। তারা পেশায় প্লাম্বার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, আজ সকালে ফরিদ ও আহসান কাজের উদ্দেশে বের হন। এরপর বড় ধর্মপুরের জামান ব্রিকস ফিল্ড এলাকায় দুর্ঘটনাকবলিত হন। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App