×

সারাদেশ

কোম্পানীগঞ্জে আটকের পর ৩ রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

কোম্পানীগঞ্জে আটকের পর ৩ রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসলো আটককৃতরা। পরে তাদের পুনরায় ভাসানচরে হস্তান্তর করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ১২টা ১০মিনিটের দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে, রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটককৃত রোহিঙ্গা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (১৫) ও ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত ১২টা ১০ মিনিটের দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App